Friday, May 8, 2026

সকাল থেকে উৎসবমুখর মাহেশ, অপেক্ষা রথের রশিতে টান পড়ার

Date:

Share post:

জগন্নাথের বন্ধ গর্ভগৃহের দরজা খুলে রবি সকালেই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ। মাহেশে তার পর থেকেই নানা উপচারের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে রথযাত্রা উৎসব। শুরু হয়েছে মন্দিরে বিভিন্ন পূজার প্রক্রিয়া।

মাহেশের রথ ৯টি চূঁড়া বিশিষ্ট ও ৫০ ফুট উচ্চতার। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। এইবছর মাহেশের রথ যাত্রার ৬২৮ তম বছরে পড়ল। মার্টিন বার্ন কোম্পানীর তৈরী লোহার রথের বয়স ১৩৮ বছর। আগে ছিলো কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। বিকাল ৪টেতে পড়বে সেই রথের রশিতে টান।

স্বপ্নাদেশে পাওয়া দারু (নিম)কাঠ দিয়ে তৈরী জগন্নাথ বলরাম শুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পুজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে। খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশের ভোগ প্রসাদ।

উৎসবে নিরাপত্তা জোরদার করছে পুলিশ। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজে মাহেশে উপস্থিত থাকবেন। মহিলা পুলিশ, র‌্যাফ মিলিয়ে শ’পাঁচেক পুলিশকর্মী মোতায়েন করা হবে। এ ছাড়াও থাকবেন সিভিক ভলান্টিয়াররা। উঁচু বাড়ি বা আবাসনের ছাদ থেকেও পুলিশ নজরদারি চালাবে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...