Thursday, May 7, 2026

সলমন-সাক্ষীর পাশেই কেক কেটে জন্মদিন পালন মাহির, ভাইরাল ভিডিও

Date:

Share post:

আজ ৭ জুলাই । ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন । ৪২ পেরিয়ে ৪৩-এ পা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আর এই দিনটাই বিশেষ পালন করলেন মাহি। স্ত্রী সাক্ষী ধোনি এবং বলিউডের ভাইজান সলমান খানকে নিয়ে শনিবার মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন ক্যাপ্টেন কুলের। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Bubble (@bollywoodbubble)

শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানে মুম্বইয়ে এসেছেন মাহি। সেই অনুষ্ঠানের মাঝেই জন্মদিল পালন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের। যেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। যা পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কেটে জন্মদিন পালন মাহির। কেক খায়িয়ে দিচ্ছেন স্ত্রী সাক্ষীকে। এরপর সাক্ষী পা ধরে প্রণাম করেন মাহির। এরপরই বলিউড ভাইজান সলমন খানকে কেক খায়িয়ে দিচ্ছেন ধোনি। মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দেন সল্লু।

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)

প্রসঙ্গত, সলমন খান, মহেন্দ্র সিং ধোনি, এবং অন্যান্য বলিউড এবং ক্রীড়া জগতের সেলিব্রেটিরা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেখানেই এক ফাঁকে ধোনির জন্মদিন সেলিব্রেট করেন সলমান খান , সাক্ষী ধোনিরা।

আরও পড়ুন- হার্দিকের সঙ্গে কি বিবাহ বিচ্ছেদ নাতাশার? বড় ইঙ্গিত তাঁর স্ত্রী’র


Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...