Thursday, May 7, 2026

বাজেট অধিবেশনে ডেপুটি স্পিকার পদ নিয়ে চাপ বাড়াতে প্রস্তুত INDIA

Date:

Share post:

কেন্দ্র বাজেট অধিবেশন ঘোষণা করতেই সুর চড়াতে শুরু করল INDIA। জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ডেপুটি স্পিকার পদে বিরোধী জোট থেকে প্রার্থী নির্বাচিত না করা হলে কেন্দ্রীয় সরকারের উপর লাগাতার চাপ বাড়িয়ে যাবে তারা।২২ জুলাই থেকে ১২ অগাস্ট সংসদে বাজেট অধিবেশন। সেই সময় দুই কক্ষেই ঝড় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিরোধী মঞ্চ ‘INDIA’। তৃণমূলের (TMC) রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সাফ জানিয়েছেন, ‘‘যদি সরকারকে ঠিক ভাবে বাজেট অধিবেশন চালাতে হয় তা হলে ডেপুটি স্পিকার পদে ‘INDIA’-র প্রার্থীকে গণ্য করতে হবে।
সপ্তাহে রাজ্যসভা ও লোকসভায় বিরোধীদের জাতীয় গুরুত্বের বিষয়গুলিতে দেওয়া একটি করে নোটিশ নিয়ে আলোচনা করতে দিতে হবে।
কোনও বিল যাতে অধিবেশন কক্ষ এবং সংসদীয় কমিটিকে এড়িয়ে গায়ের জোরে না পাশ করানো হয় তা নিশ্চিত করতে হবে।’’

কংগ্রেসের (Congress) প্রধান মুখপাত্র জয়রাম রমেশ (Jayram Ramesh) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘গত ২ জুলাই নন বায়োলজিকাল প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যা সকলের নজর এড়িয়ে গিয়েছে। রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান হামিদ আনসারির দিকে আঙুল তুলে মোদি বলেছেন, আনসারি নাকি বিরোধীদের দিকে ঝুঁকে থাকতেন।’’

ডেপুটি স্পিকার পদে বিরোধী জোটের প্রার্থী বসানো নিয়ে ইন্ডিয়ার ‘অযোধ্যা রাজনীতি’ রয়েছে বলে মত রাজনৈতিক মহলের। কারণ, ডেপুটি স্পিকার পদে প্রার্থী হিসেবে ফৈজাবাদের সমাজবাদী সাংসদ অবধেশ প্রসাদের নাম প্রস্তাব করা হয়েছে। ফৈজাবাদের মধ্যেই অযোধ্যা। আর সেখানেই হেরেছে বিজেপি। সুতরাং অবধেশ শুধু বিরোধীদের প্রার্থী নন, তিনি বিজেপির ‘মন্দির রাজনীতি’র কফিনে পেরেক পোঁতা জয়ী সাংসদ।







Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...