Thursday, May 7, 2026

ফের টার্গেট সোনার দোকান, এবার শাটার কেটে চুরি

Date:

Share post:

পরপর সোনার দোকানে ডাকাতি ও চুরির ঘটনায় রাজ্য পুলিশ ব্যাপক সাফল্য পাওয়ার পরেও বন্ধ হচ্ছে না সোনার দোকানে চুরির ঘটনা। এবার শাটার কেটে, তালা ভেঙে চুরির ঘটনা মালদহের ইংরেজবাজারে।

ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুরের একটি সোনার দোকানে শনিবার রাতে অপারেশন চালায় দুষ্কৃতীরা। দোকানের শাটার প্রথমে গ্যাস কাটার দিয়ে কাটা হয়। এরপর সব তালা ভাঙা হয়। চুরির প্রমাণ লোপাটের জন্য সিসিটিভির হার্ডডিস্কটিও খুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি দোকানের মালিকের।

দোকানে প্রায় আড়াই লক্ষ টাকার অলঙ্কার ছিল বলে দাবি মালিক তাপস সাহার। সব গয়নাই নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়দের অনুমান গভীর রাতে এই কাজ হয়েছে। ফলে ঢিল ছোঁড়া দূরত্বে পঞ্চায়েত অফিস থাকাতেও কেউ কিছু টের পাননি।

এলাকার মানুষের দাবি সম্প্রতি এই এলাকায় আরও একটি দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকার পাইপ চুরি হয়েছে। পরপর দুবার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...