Saturday, March 14, 2026

জল্পনার অবসান, ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর

Date:

Share post:

জল্পনার অবসান। ভারতীয় দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর। এদিন সন্ধ্যায় টুইট করে জানালেন বোর্ড সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তারপর থেকেই জল্পনা ছিল ভারতীয় দলের কোচের হট সিটে বসতে চলেছেন গৌতম। সেই জল্পনার মাঝেই মঙ্গলবার পড়ল সিলমোহড়। টিম ইন্ডিয়ার কোচ পদের লড়াইয়ে গম্ভীরের সঙ্গে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমন। ভারতীয় দলের দায়িত্ব নিএ উচ্ছ্বসিত গম্ভীর।

এদিন জয় টুইট করে জানান, “ এটা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানাই। আধুনিক দিনের ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে, আর গৌতম এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। গম্ভীরের কেরিয়ার জুড়ে এত সাফল্য দেখে , আমি আত্মবিশ্বাসি যে এই পদের জন্য গৌতম একেবারে যোগ্য। ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরকে সব দিক দিয়ে সমর্থন করবে। “

এদিকে ভারতীয় দলের কোচ হওয়ার পর গম্ভীর বলেন, “ ভারত আমার পরিচয় এবং আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি আবার ভারতীয় দলে ফিরে আসতে পেরে সম্মানিত, যদিও অন্য রূপে। কিন্তু আমার লক্ষ্য সবসময়ের মতোই এক। প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। “

আরও পড়ুন- বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে সম্মান জানিয়ে বিশেষ বার্তা রোহিতের


spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...