Friday, May 15, 2026

ঢোলাহাটের ঘটনার জল গড়ালো আদালতে! বৃহস্পতিবার মামলা শুনবেন বিচারপতি সিনহা 

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের (Canning, South 24 Parganas) ঢোলাহাটে পুলিশের মারধরে চোর সন্দেহে ধৃত যুবক আবু সিদ্দিকি হালদারের মৃত্যুর পর এবার বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) এজলাসে বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৩০ তারিখ ঢোলাহাটের ঘাটমুকুলতলা এলাকায় ওই যুবকের কাকার বাড়িতে চুরি হয়। সেই ঘটনার পর চোর সন্দেহে আবু সিদ্দিকিকে পুলিশের হাতে তুলে দেন পড়শিরা। পরে তিনি জামিন পেয়ে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে পড়েন বলেই দাবি পরিবারের। থানায় প্রচণ্ড মারধর করার জন্য আবু সিদ্দিকির মৃত্যু হয়েছে এই অভিযোগে বুধবারেও ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।

পুলিশি হেফাজতে মারধরের মৃত্যুর অভিযোগ তুলে ঢোলাহাট থানার এসআই রাজদীপ সরকার এবং আইসির বিরুদ্ধে FIR করেছেন নিহত যুবক আবু সিদ্দিকি হালদারের বাবা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও (Koteswar Rao) জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও সুস্থ অবস্থাতেই জামিন পেয়ে বাড়ি ফেরেন আবু এমনটাই দাবি তাঁর। গত ৪ জুলাই ওই যুবককে কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করিয়েছিল পুলিশ। তখন তাঁর সারা শরীরে আঘাতের দাগ ছিল বলে দাবি করেছেন পরিবারের সদস্যেরা।পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবার আদালতে দৃষ্টি আকর্ষণ করতেই বিচারপতি অমৃতা সিনহা মামলা করার অনুমতি দিয়েছেন। আগামিকাল সংশ্লিষ্ট মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...