Monday, May 4, 2026

নাইট রাইডার্সে নতুন দায়িত্বে বাংলার ঝুলন , উচ্ছ্বসিত বাংলার প্রাক্তন বোলার

Date:

Share post:

নতুন দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিলেন ঝুলন গোস্বামী। এদিন এমনটাই জানান হয় নাইট রাইডার্সের পক্ষ থেকে। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতের তারকা প্রাক্তন বোলার।

এই নিয়ে ঝুলন বলেন, “ এতবড় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে গর্বিত। ভারত ও গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতিতে এই ফ্র্যাঞ্চাইজি অনেক কিছু করেছে। মেন্টর হিসাবে আমাকে ভাবার জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কিং খানের সঙ্গে দেখা করা বিশেষ অভিজ্ঞতা। নাইট রাইডার্সের জন্য ওঁর সত্যিকারের আবেগ রয়েছে। ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছিল বেঙ্কি স্যারের সঙ্গে। ম্যানেজমেন্ট হিসাবে সব কিছুর দিকে ওঁরা নজর রাখেন। যেভাবে ওঁরা দু’জনে আমাকে স্বাগত জানিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তাতে আমি খুব খুশি। শাহরুখ স্যর ও বেঙ্কি স্যরের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে।“

এদিকে ঝুলনের যোগ নিয়ে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “ ঝুলন কিংবদন্তি ক্রিকেটার। ওকে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টর করতে পেরে আমরা খুব খুশি। গত ১০ বছরে পুরুষ ও মহিলা দল মিলিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স পাঁচটি ট্রফি জিতেছে। আমরা নিশ্চিত ঝুলনের অধীনে এই দল আরও ভাল ফল করবে। ক্রিকেটারদের কাছে সুযোগ থাকবে ঝুলনের মতো ক্রিকেটীয় মস্তিষ্কের সঙ্গে সময় কাটানোর। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে ঝুলন।“

আরও পড়ুন- আজ ডার্বিতে তিনকাঠির নিচে দেবজিৎ? ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা


Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে