Tuesday, May 12, 2026

রাহুল-গোয়েঙ্কা বিতর্কে মালিকের পাশে লখনৌ দলের ক্রিকেটার

Date:

Share post:

২০২৪ আইপিএল-এ অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল লখনৌ সুপার জায়ান্ট অধিনায়ক কেএল রাহুল এবং কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ‘সংঘাত’। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারার পর প্রকাশ্যে দলের অধিনায়ককে বকাবকি করছেন সঞ্জীব গোয়েঙ্কা। যেই ভিডিও নিমিষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও ঘিরে উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। আর এবার সেই নিয়ে মুখ খুললেন সেই দলের ক্রিকেটার অমিত মিশ্র। এক্ষেত্রে অমিত মালিক গোয়েঙ্কার পাশে দাঁড়ালেন।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অমিত বলেন, “ সঞ্জীব গোয়েঙ্কা খুবই হতাশ ছিলেন। পর পর দুটো ম্যাচ হেরে গিয়েছিলাম আমরা। কেকেআরের বিরুদ্ধে আমরা প্রায় ১০০ রানে হেরেছিলাম। হায়দরাবাদের বিরুদ্ধে ১০ ওভার বাকি থাকতে ম্যাচ শেষ হয়ে যায়। মনে হচ্ছিল আমরা যেন নেটে বল করছি। আমারই যদি এত রাগ হয়, তা হলে যিনি টাকা ঢেলেছেন, তাঁর তো রেগে যাওয়াই স্বাভাবিক।“ এরপর তিনি আরও বলেন, “ আমার মনে হয় না খুব বড় কিছু ঘটেছিল। পরে জেনেছিলাম গোয়েঙ্কা বলেছিলেন, বোলিং খারাপ হয়েছে। দলের কেউ লড়াই করেনি। গোটা দল আত্মসমর্পণ করে দিয়েছিল বলে মনে হয়েছিল গোয়েঙ্কার। আমার মনে হয় বিষয়টাকে বড় করে দেখিয়েছিল সংবাদমাধ্যম।“

এরপর অধিনায়ক কে এল রাহুলকে নিয়ে মিশ্র বলেন, “ লখনৌ-এর আরও ভালো অধিনায়ক পাওয়া উচিত। এমন কাউকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত যার টি-২০ খেলার মানসিকতা রয়েছে। যে দলের স্বার্থের জন্য খেলে।“

আরও পড়ুন- ‘বিরাটকে আমি বদলে যেতে দেখেছি’, কোহলিকে নিয়ে মন্তব্য টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের


Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...