Monday, May 11, 2026

সাতসকালে সল্টলেকের রাস্তায় ধস! জলাশয়ে পড়ল একাধিক গাড়ি, পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

Share post:

সাতসকালে আচমকাই শহরের রাস্তায় ধস নেমে বিপত্তি! ঘটনার জেরে সোজা পুকুরে পড়ল একটি গাড়ি‌। সল্টলেক (Saltlake) দত্তাবাদের (Duttabad) জোড়া পুকুরের কাছে বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় রীতিমতো অশান্তি ছড়িয়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে ক্রেন নিয়ে এসে ক্যাবটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কারণেই এমন দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে লাবনী আইল্যান্ড যাওয়ার রাস্তার পাশেই রয়েছে দুটি পুকুর। সেই পুকুর পাড়ে স্থানীয়রা গাড়ি পার্ক করে রাখেন বলে খবর। বৃহস্পতিবার সকালে দেখা যায় আচমকা সেই পুকুর পাড়ে ধস নেমেছে৷ যার জেরেই পার্কিং করা একটি প্রাইভেট গাড়ি পুকুরে অর্ধেক গড়িয়ে যায়৷ যদিও এরপরই তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। শুধু প্রাইভেট গাড়ি নয় সূত্রের খবর এদিন আরও কয়েকটি ভ্যান ও পড়ে গিয়েছিল পুকুরে। এরপর স্থানীয়রা ভ্যান তুলতে সক্ষম হলেও পরে ক্রেন দিয়ে প্রাইভেট গাড়ি তোলে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও দ্রুত পুকুরের পাড় সহ গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটার আশঙ্কা স্থানীয়দের।


Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...