Saturday, March 14, 2026

লোকসভা ভোটে ভরাডুবি হতেই মোদি-শাহের নজরে উত্তর প্রদেশ! কেশবের চালে বেকায়দায় যোগী

Date:

Share post:

লোকসভা নির্বাচনে(Loksabha Election) হারের জন্য দলীয় নেতা-কর্মীদের উপর ব্যর্থতার দায় চাপিয়েছিলেন। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সাফ জানিয়েছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই খারাপ ফলাফল হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল লোকসভার ব্যর্থতার দায় কাটাতে মন্ত্রীসভায় বদল আনতে চলেছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath)। সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে। হারের কারণ খুঁজে বের করে এবার যোগী মন্ত্রীসভায় (Cabinet) বড়সড় রদবদলের ভাবনা বিজেপির (BJP) থিঙ্ক ট্যাঙ্কের।

উল্লেখ্য, সম্প্রতি নাম না করে যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। লোকসভা নির্বাচনে হারের পর যোগী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি জানিয়েছিলেন, এটা সবসময় মাথায় রাখতে হবে যে সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সংগঠন। আর বিজেপি নেতার এমন মন্তব্যের জেরে একদিকে উত্তর প্রদেশের গেরুয়া শিবিরে হইচই পড়ে যায়। চরম সমালোচনার মুখে পড়তে হয় যোগী সরকারকে। এরপর আচমকাই যোগীকে ডিঙিয়ে রাজ্যে সংগঠনের হালহকিকত জানাতে দলের রাজ্য সভাপতি চৌধুরী ভুপেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দিল্লিতে চলে আসেন কেশব। তারপরই তিনি সোজা পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে। স্পষ্ট জানান, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত উত্তরপ্রদেশে মনোনিবেশ করা। একই সঙ্গে যোগী মন্ত্রিসভাতেও রদবদলের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে বুধবার সন্ধেয় রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই শুরু হয় জোর জল্পনা।

তবে সূত্রের খবর, মন্ত্রীসভায় রদবদল ঘটাতে ইতিমধ্যে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই উত্তর প্রদেশের মন্ত্রীসভায় বড়সড় রদবদল হতে পারেই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।


spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...