Thursday, May 14, 2026

কলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন পিয়ারলেসকে হারালো ১-০ গোলে। বাগানের হয়ে একমাত্র গোল টংসিং-এর। এই জয়ের ফলে চার ম্যাচে পাঁচ পয়েন্ট বাগান ব্রিগেডের। চলতি লিগের প্রথম দুই ম্যাচ ড্র করেছিল মোহনবাগান। তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারের মুখ দেখেছিল সবুজ-মেরুন। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় দল। অবশেষে চতুর্থ ম্যাচে জয় পেল তারা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এদিন জয় পেতে মরিয়া ছিল বাগান ব্রিগেড। যার জন্য মোহনবাগানের গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন টংসিং। বিপক্ষ ফুটবলারদের ড্রিবলে পরাস্ত করে বক্সের বাইরে থেকে শট মারেন তিনি। পিয়ারলেসের গোলরক্ষক সত্যব্রত মান্না অনেক চেষ্টা করেও বল আটকাতে পারেননি।এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় বৃষ্টি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে পিয়ারলেস। একের পর এক আক্রমণ শানাতে থাকে মোহনবাগানের পেনাল্টি বক্সে। চাপ বাড়ায় মোহনবাগানের রক্ষণে। কিন্তু কাজের কাজটি করে উঠতে পারেনি পিয়ারলেস।শেষমেশ ম্যাচ শেষ হয় ১-০ গোলে।

আরও পড়ুন- এবার ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...