Wednesday, May 13, 2026

২০১৭-র প্রাথমিক টেটের উত্তরপত্রের ‘ডিজিটাইজড কপি’ চাইলো আদালত

Date:

Share post:

নিয়োগ মামলায় নয়া মোড়। ২০১৭ সালের প্রাথমিক টেটের উত্তরপত্রের ‘ডিজিটাইজড কপি’ তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। আগামী ১৪ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে পর্ষদকে ওই কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলার শুনানিতে বেশ চাপে পড়েন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ২০১৭ সালের ওএমার শিট (OMR Sheet)প্রাক্তন সভাপতির মৌখিক নির্দেশে নষ্ট করা হয়েছে বলে দাবি পর্ষদের। টিনা মুখোপাধ্যায় নামে এক মামলাকারীর অভিযোগ, ২০১৭ সালের টেটে অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি পেতে চেয়ে আবেদন জানান। অভিযোগ, পর্ষদের তরফে আসল ওএমআর শিটের বদলে তাঁকে একটি ফটোকপি দেওয়া হয়। এরপরই মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় OMR শিট নষ্ট করা হয়েছে বলে দাবি অভিযোগ করেন। তখনই গোটা ঘটনার দায় মানিকের উপর চাপায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এদিন শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, “আপনি যে ফটো কপি আদালতে দিয়েছেন সেটা ওই পরীক্ষার্থীর কি না, সে ব্যাপারে আপনি তো নিশ্চিত নন ?” তার কোনও উত্তর দেননি আইনজীবী। বরং মামলাকারীর আইনজীবী জানান, পরীক্ষার্থী তাঁর ওএমআর শিটের রোল নম্বরে সার্কল করেছিল। কিন্তু আরটিআই করে যে মার্কশিট দেওয়া হয়েছে সেখানে রোল নম্বর সার্কল করা ছিল না। এরপরই এই বিষয়ে তথ্য তলব করেছেন বিচারপতি।


Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...