Thursday, June 4, 2026

বিরাটের কোন সিদ্ধান্ত মানতে পারেননি শামি ? জানালেন নিজেই

Date:

Share post:

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে ভালো বন্ধু বলেছেন মহম্মদ শামি। তাঁর চোটের সময় নিয়মিত কোহলি খোঁজ নেন বলে জানান শামি। সেই বন্ধুর কাছেই একটি বড় প্রশ্ন রয়েছে ভারতের তারকা বোলারের। জানালেন বিরাটের একটা সিদ্ধান্ত মানতে পারেননি শামি।

২০১৯ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলেছিলেন শামি। নিয়েছিলেন ১৪ টি উইকেট। তবে তারপরই বসিয়ে দেওয়া হয়েছিল শামিকে। কেন সেই সময় বসিয়ে দেওয়া হয়েছিল টাঁকেদ তার কারণ এখনও বুঝতে পারছেন না বাংলার পেসার। এই নিয়ে শামি বলেন, “ প্রতিটা দলে এমন ক্রিকেটার প্রয়োজন যে ম্যাচ জেতাতে পারে। সেবার আমি প্রথম তিন ম্যাচে ১৩টা উইকেট নিয়েছিলাম। এর বেশি আর কী করতে পারতাম? ” এরপর তিনি আরও বলেন, “ আমার এখন না আছে কোনও প্রশ্ন, না আমার কোনও উত্তর চাই। সুযোগ পেলে শুধু নিজেকে প্রমাণ করতে চাই। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, আমি তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলাম। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাই। চার ম্যাচে ১৪টা উইকেট নিয়েছিলাম।২০২৩ সালে সাত ম্যাচে নিয়েছিলাম ২৪ উইকেট।“

আরও পড়ুন- ‘চোট পাওয়ার নিয়মিত ওঁরা আমার খোঁজ নেয়’, কোন দুই ক্রিকেটারের কথা বললেন শামি

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...