Saturday, March 14, 2026

আজ থেকেই শুরু বাজেট অধিবেশন, বিরোধীদের লাগাতার চাপে ব্যাকফুটে মোদি সরকার 

Date:

Share post:

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session)। রবিবারই সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল মোদি সরকার। তবে এদিনের বৈঠকে তৃণমূল ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল। একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। আগামী ১২ অগাস্ট পর্যন্ত চলবে অধিবেশন। মনে করা হচ্ছে, সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করতে পারেন। এই অধিবেশনে অর্থবিল ছাড়াও আরও কয়েকটি বিল পেশ হতে পারে সংসদে। তবে সোমবার থেকে সংসদ কক্ষে বিরোধীরা যে এনডিএ (NDA) সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাবে তা নিয়ে দ্বিমত নেই।

তবে রবিবার কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠান থাকায় সর্বদল বৈঠকে তৃণমূলের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না। অনুপস্থিত ছিলেন বিহারের হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি। সরকার-বিপক্ষ মিলিয়ে বৈঠকে এদিন মোট ৫৫ জন সাংসদ উপস্থিত ছিলেন।

তবে এদিনের বৈঠকে সরকারের কাছে সবচেয়ে বেশি অস্বস্তির বিষয় হয়ে ওঠে রাজ্যের বিশেষ মর্যাদার ইস্যু। আর্থিক দূরবস্থার কথা মাথায় রেখে বিহার ও অন্ধ্রপ্রদেশকে ‘বিশেষ রাজ্যে’র মর্যাদা দিলে ওড়িশাকেও তা দিতে হবে—এই দাবিতে সরব নবীন পট্টনায়েকের দল বিজেডি। মঙ্গলবার আগামী সাত মাসের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিকে কড়া নজর থাকবে।


spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...