Friday, May 15, 2026

ঋণ স্বীকারের সাহস নেই, বাজেটে ‘বাংলার প্রকল্প’ অনুকরণ করতেই ক্ষুব্ধ ব্রাত্য

Date:

Share post:

রাজ্যের একের পর এক প্রকল্পকে নকল করে নিজেদের নামে চালিয়েছে কেন্দ্র। এই অভিযোগ একেবারেই নতুন নয়। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটেও (Union Budget) বাংলার প্রকল্পকে অনুকরণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার শিক্ষাক্ষেত্রেও (Education) টুকলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ঘোষণা করেছেন, উচ্চশিক্ষায় প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে ঋণ দেওয়া হবে। এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তুলেছেন, ১৩০ কোটির দেশে কোন শতাংশের হারে এক লক্ষ পড়ুয়াকে এই ধরনের ঋণ দেওয়া হচ্ছে? এবার শিক্ষাক্ষেত্রে বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় বাজেটের তীব্র কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মাধ্যমে পড়ুয়াদের ৫০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার তাকেই নকল করে পড়ুয়াদের জন্য ঘোষণা করল কেন্দ্র। কিন্তু সেক্ষেত্রেও কৃতজ্ঞতা স্বীকারের কোনও সৌজন্যই দেখা গেল না।

এদিন কেন্দ্রের ‘টুকলি’র বিরোধিতা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, “জনবিরোধী সরকারের জনবিরোধী বাজেট। তার মধ্যে যেটুকু লক্ষণীয় তা হল ‘টোকাটা দেখুন’। অর্থাৎ পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা অবধি ঋণ প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পকে নকল করতে হয়েছে। তা টুকছেন, টুকুন। আমাদের আপত্তি নেই, খালি ঋণ স্বীকারটুকু করার সাহস দেখালে ভাল হত না”? উল্লেখ্য, এদিনের বাজেটে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর রাজ্যের জন্য ঢালাও ঘোষণা করলেও শিক্ষাখাতে বরাদ্দ কমিয়েছে বিজেপি সরকার।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...