Friday, May 15, 2026

ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জে.ল হে.ফাজতের মেয়াদ

Date:

Share post:

দিল্লির আবগারি নীতি মামলায় ফের চাপ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ অগস্ট পর্যন্ত বাড়াল। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করা হয়। সিবিআইয়ের তরফে দায়ের করা দিল্লির আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের হেফাজতের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভা ভোটের আবহে এই ঘটনা আম আদমি পার্টির জন্য যথেষ্ট ধাক্কার।এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালকে বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার সামনে হাজির করা হয়। বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ১৭ জুলাই তার আদেশ সংরক্ষণ করেছে। কেজরিওয়াল তার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন। একই সঙ্গে সিবিআইয়ের দাবি, সম্পূর্ণ প্রমাণ হাতে আসার পরেই আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। বিচারপতি নীনা বনসল কৃষ্ণও কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের বিষয়ে আদেশ সংরক্ষণ করেছেন। এদিন মামলার শুনানির পর বিচারক জানান, আগামী ৮ অগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...