Saturday, May 16, 2026

রবীন্দ্র সরোবর স্টেশনে বিকল মেট্রো, ব্যস্ত সময়ে আংশিক বন্ধ পরিষেবা

Date:

Share post:

ফের মেট্রো বিভ্রাট (Metro interruption)। যান্ত্রিক গোলযোগের কারণে থমকে পাতাল পরিষেবা। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ সূত্রে খবর রবীন্দ্র সরোবর স্টেশনের (Rabindra Sarovar metro) কাছে হঠাৎ একটি মেট্রো বিকল হয়ে যাওয়ায় শুক্রবার ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। ডাউন লাইনে দক্ষিণশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। কিন্তু ময়দানের পর থেকে মেট্রো বন্ধ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন মেট্রো ইঞ্জিনিয়াররা।

ডাউন লাইনে গোলযোগের কারণে আপ লাইনেও মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটছে। কৌশিক মিত্র জানিয়েছেন, শুক্রবার যান্ত্রিক গোলযোগের কারণে একটি মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের সেখান থেকে সরিয়ে মেট্রোটি কালীঘাট স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।


Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...