Sunday, March 15, 2026

চলতি বছরে ভারতেই হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্র সংঘের 

Date:

Share post:

মাঝেমধ্যে বৃষ্টি হলেও গরমের হাত থেকে পাকাপাকিভাবে মুক্তি মিলছে না। চলতি বছরের গরম ইতিমধ্যে বহু বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। পাশাপাশি আশানুরূপ বৃষ্টির ও দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনল রাষ্ট্রসংঘ (United Nations)। একটি রিপোর্টে (Report) তারা দাবি করেছে, গরমের কারণে ভারতেই শুধুমাত্র হিটস্ট্রোকের (Heatstroke) সংখ্যা ৪০ হাজার ছুঁয়েছে! মৃত্যুও হয়েছে অনেকের।

রাষ্ট্রসংঘের ‘কল টু অ্যাকশন অন এক্সট্রিম হিট’ রিপোর্ট বলছে, ৩০ জুন পর্যন্ত ভারতে মাত্রাতিরিক্ত গরম ছিল। এই সময়ের মধ্যে দেশে অন্তত ৪০ হাজারটি হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ! তবে রাষ্ট্র সংঘের রিপোর্টে আরও জানানো হয়েছে, এমন অবস্থা শুধু ভারতেই নয় বিশ্বের বহু দেশে অতিরিক্ত গরমের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে।

রিপোর্টে এও দাবি করা হয়েছে, বিগত ১০০ দিনেই আমেরিকা, জাপান, ভারত, সৌদি আরবের মতো দেশে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। বহু দেশে ভয়ঙ্কর গরমের কারণে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। পাশাপাশি বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাধিক শ্রমিকের মৃত্যুতে। এই সমীক্ষা করেছে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি, বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আরও একাধিক দফতর। গরম ঠিক কতখানি ক্ষতি করেছে তা জানতেই এই সমীক্ষা চলে। আর সেখানেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...