Wednesday, June 3, 2026

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বলয়, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ- সহ বাংলাদেশ উপকূলের একটি নিম্নচাপ (Depression in Sea)বলয় সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)তরফে জানানো হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্ষা এলেও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে গরম কাটছে না। মৌসম ভবন (IMD)জানাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপাতত রাজস্থানের শ্রীগঙ্গানগর, রোহতক, দিল্লি, আগরা, ডালটনগঞ্জ, আসানসোলের উপর মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে ।


Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...