Thursday, June 25, 2026

কার্গিল দিবসের পরদিনই শহিদ জওয়ান, ফের গুলির লড়াই কাশ্মীরে

Date:

Share post:

ঘটা করে সেনা জওয়ানদের নিরপত্তার মোদির ঢক্কা নিনাদ কার্গিল দিবসের পরদিনই ফুটো হয়ে গেল। পাক সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক ভারতীয় জওয়ানের। আহত আরও চারজন। ঘটনায় নিহত এক ‘পাক নাগরিক’।

কুপওয়ারা জেলার মাচাল সেক্টরের কামকারি এলাকায় সীমান্তের ওপার থেকে অতর্কিতে হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। প্রাথমিকভাবে দুই ভারতীয় জওয়ানের আহত হওয়ার খবর জানানো হলেও পরে একজনের মৃত্যু ও চারজনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে একজনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এই হামলাকে চরম আগ্রাসী পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। এই বর্ডার অ্যাকশন দলই ২০২১ সালে যুদ্ধবিরতির আগে ভারতের উপর বহু হামলার কারিগর ছিল।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...