Saturday, May 16, 2026

একের পর এক মিসাইল হা.নায় ফের তছ.নছ ইজরায়েলের আয়রন ডোম

Date:

Share post:

ফের তছনছ হয়ে গেল ইজরায়েলের আয়রন ডোম ৷ লেবানন সীমান্তের ওপার থেকে এপারে ইজরায়েলের গোলান হাইটসে আছড়ে পড়ল একের পর এক মিসাইল ৷ এখনও পর্যন্ত শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল প্রশাসন৷ তাদের দাবি, গত বছরের ৭ অক্টোবরের ভয়াবহ হামলার মতোই ভয়ানক ছিল এদিনের হামলা ৷

ইজরায়েলের তরফে জানানো হয়েছে, লেবাননের দিক থেকে ইজরায়েলি জমিতে আছড়ে পড়া অন্তত ৩০টি জায়গা চিহ্নিত করতে পেরেছে তারা ৷ এই হামলার পিছনে ইরান মদতপুষ্ট বিদ্রোহী সংগঠন হিজবুল্লার হাত রয়েছে বলে দাবি ইজরায়েলের ৷ এদিনের হামলার ঘটনায় গত ৯ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ৷ যদিও হিজবুল্লা গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই রকেট হামলার পিছনে তারা কোনও ভাবেই দায়ী নয়৷

গোলান হাইটসে প্রায় ২০ হাজার ড্রুজ উপজাতির আরব বংশোদ্ভূত বসবাস করেন৷ ১৯৬৭ সালে ছয় দিনের লড়াইয়ে সিরিয়ার কাছ থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়েছিল ইজরায়েল৷ ১৯৮১ সালে তা পাকাপাকি ভাবে ইজরায়েলের দখলে চলে আসে ৷ বর্তমানে এখানে ড্রুজ উপজাতিদের পাশাপাশি ৫০ হাজার ইজরায়েলিদেরও বাস ৷ তবে ড্রুজ উপজাতির মানুষেরা বেশিরভাগই নিজেদের সিরিয়ার বাসিন্দা বলেই পরিচয় দিতে পছন্দ করেন এবং ইজরায়েলি নাগরিকত্ব নিতে অস্বীকার করেছেন ৷ শনিবার ইজরায়েল অধিকৃত নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামেই এই অংশেই চালানো হয়েছে রকেট হামলা ৷ হামলায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷

 

 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...