Thursday, May 14, 2026

মানুর হাত ধরে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক জয় ভারতের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয় । এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয় মানুর।

ভারতিয় শুটার মানু ভাকেরকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকেই। শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মানু। তবে ফাইনালে তেমন ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। শেষ করেন তৃতীয় স্থানে থেকেই। সাতটি শটে তিনি ১০-র কম স্কোর করেন ভারতীয় শুটার।

এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ২৪৩.২। রুপো জয় দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মানু করেন ২২১.৭ স্কোরে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রমিতা জিন্দাল


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...