Thursday, May 14, 2026

এশিয়া কাপ ফাইনালে হার ভারতের

Date:

Share post:

তীরে এসে তরী ডুবল ভারতের। এদিন এশিয়া কাপ ফাইনালে হারের মুখ দেখল হরমনপ্রীত কৌরের দল। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উকেটে হারে টিম ইন্ডিয়া। ব্যর্থ গেল স্মৃতি মান্ধনার ৬০ রান। এদিন ব্যাট হাতে স্মৃতি ছাড়া কেউ দাপট দেখাতে পারেনি। বল হাতেও ব্যর্থ ছিল ভারতের প্রমিলা ব্রিগেড।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌরের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৬০ রান করেন স্মৃতি। ১৬ রান করেন শেফালি ভার্মা। ১১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩০ রান করেন রিচা ঘোষ। লঙ্কানদের হয়ে ২ উইকেট কাভিশা দিলহারির। একটি করে উইকেট নেন প্রভধানি, সচিনি নিসানসালা এবং অধিনায়ক চামারি।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় লঙ্কান বাহিনী। বল হাতে দাপটই দেখাতে পারলেন না দীপ্তি শর্মা, রিচা ঘোষ, রেনুকা ঠাকুররা। মাত্র একটিই উইকেট পান দীপ্তি। লঙ্কানদের হয়ে হর্শিতা ৬৯ রানে অপরাজিত। ৬১ রান করেন চামারি।

আরও পড়ুন- ‘গীতা’ আমায় অনুপ্রেরণা জুগিয়েছে: অলিম্পিক্সে পদক জয়ের পরে প্রতিক্রিয়া মানু ভাকের


Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...