Sunday, May 17, 2026

সালিশি সভায় গাছে বাঁধা মহিলা! যোগীরাজ্যে তিন সন্তানের মাকে ‘শাস্তি’

Date:

Share post:

মহিলাদের সম্মান নিয়ে বাংলায় ভোটের ফায়দা তোলা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যেই তিন সন্তানের গাছে বেঁধে মুখে কালি লেপে দেওয়া হল এক মহিলার। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পঞ্চায়েতের ‘শুনানি’তে শাস্তি বিধান চোখের সামনে দেখতে হল তিন নাবালককে। পরে হাতিগাঁও (Hatigaon) থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। গ্রেফতার করা হয় ১৫ জনকে। এখনও ফেরার অভিযুক্ত ৫ জন।

উত্তরপ্রদেশের হাতিগাঁও থানার ছোটকি ইব্রাহিমপুর গ্রামের এক মহিলার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের (external affair) অভিযোগ তোলেন তাঁর স্বামী। সেই অভিযোগে সালিশিসভা (kangaroo court) বসায় স্থানীয় পঞ্চায়েত। সালিশিসভার সিদ্ধান্ত অনুযায়ী মহিলাকে তাঁর পরিবারের সামনে গাছে বাঁধা হয়। মুখে কালি লেপে দেওয়া হয়। কেটে দেওয়া হয় চুলও।

মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ব্যক্তি তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। তিনি কোনওক্রমে এলাকা থেকে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় ২০ জনের নামে অভিযোগ দায়ের হয়। রবিবার অভিযুক্ত ১৫ জনকে গ্রেফতার করে হাতিগাঁও থানার পুলিশ।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...