Sunday, April 26, 2026

৬ সপ্তাহের মধ্যেই ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা! মালগাড়ি বেলাইন হতেই উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ ফের এক ট্রেন দুর্ঘটনা! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি উসকে ফাঁসিদেওয়ার সেই রাঙাপানিতেই ৬ সপ্তাহের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত। বুধবার রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ি লাইনচ্যুত হতেই উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই বার্তায় পরোক্ষে রেলকে (Indian Railways) কাঠগড়ায় তুলে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে প্রতিবাদ যে আরও তীব্রতর হবে তার আভাস দিলেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের।


বুধবার সকালে আচমকাই লাইনচ্যুত মালগাড়ির ২ বগি। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে মালগাড়ি বেলাইন হওয়ার কারণে আপাতত ওই লাইনে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। উল্লেখ্য, মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত ১৮টি কামরা। তবে লাগাতার ট্রেন দুর্ঘটনায় মোদি সরকারের ইচ্ছাকৃত গাফিতিকেই কাঠগড়ায় তোলা হচ্ছে।


স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায় বলে খবর। দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সেই একই জায়গায় ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল। গত ১৭ জুন, সোমবার আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। চারটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।


Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...