Friday, May 15, 2026

নথি দিতে না পারায় নার্সিংহোমের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দফতর!

Date:

Share post:

দিনের পর দিন নথি চাওয়া হচ্ছিল, অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ তথ্য দিয়ে উঠতে পারছিল না।।এবার বড় পদক্ষেপ করল দক্ষিন ২৪ পরগনা জেলা স্বাস্থ‌্য দফতর (South 24 Parganas Health Department)। একটি নার্সিংহোমের লাইসেন্স বাতিল ও তিনটির লাইসেন্স একমাসের জন‌্য রদ করা হল। বৃহস্পতিবার জেলা স্বাস্থ‌্য দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, প্রায় একমাস ধরে জেলার বিভিন্ন ব্লকের নার্সিংহোমে অভিযান চালাচ্ছিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার সবদিক খতিয়ে দেখে বিষ্ণুপুরের এক নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হয়। জেলা স্বাস্থ‌্য প্রশাসন সূত্রে খবর, বারবার প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছিল। কিন্তু তথ‌্য জমা দিতে পারেনি। এমনকি হিয়ারিংয়েও হাজির হয়নি নার্সিংহোম কতৃর্পক্ষ। তাই এদিন লাইসেন্স বাতিল করা হল বলে জেলা স্বাস্থ‌্য অর্ধিকর্তা জানিয়েছেন। এছাড়াও ভাঙড় এলাকার দু’টি এবং ক‌্যানিংয়ের একটি নার্সিংহোমের লাইসেন্স একমাসের জন‌্য সাসপেন্ড করা হয়েছে। জেলা স্বাস্থ‌্য প্রশাসন সূত্রে খবর, ক্লিনিক‌্যাল এস্টাব্লিশমেন্ট আইন (Clinical Establishment Act) মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...