Friday, May 15, 2026

জীবনবিমায় GST কমাতে তৃণমূলের দাবি, সংসদে পেশ করতেই মাইক বন্ধ সুদীপের!

Date:

Share post:

খোদ বিজেপির মন্ত্রী তথা প্রবীন নেতা নিতিন গড়করি অর্থমন্ত্রীকে দাবি জানিয়েছিলেন জীবন বিমা ও ওষুধের উপর বিমার উপর থেকে জিএসটি তুলে নেওয়ার। বাংলার মুখ্যমন্ত্রী এই জিএসটি প্রত্যাহারের দাবিতে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের জনবিরোধী সরকারের সামনে সেই দাবি পেশ করতেই কণ্ঠরোধ করা হল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তবে তাতে কোনওভাবেই যে তৃণমূলকে দমানো যাবে না তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদের দাবি, কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে যতদূর সম্ভব গিয়ে আন্দোলন করবে তৃণমূল।

শুক্রবার লোকসভায় জীবন বিমা ও জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান। তিনি এই দাবি নিয়ে সোচ্চার হতেই মাইক বন্ধ করে দেওয়া হয়। বিজেপি সাংসদরা লোকসভায় দাঁড়িয়ে যেন তেন প্রকারে তাঁর কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তৃণমূল সাংসদরা সংসদের ওয়েলে নেমে নিজেদের দাবি পেশ করেন এত বাধার পরেও। সেই সঙ্গে অর্থমন্ত্রীকে সংসদে এসে জিএসটি প্রত্যাহারের ঘোষণা করার দাবিও জানান তাঁরা।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানান, “জীবন বিমা ও ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিষয়টিকে সারা দেশের কাছে তুলে ধরেছেন। নির্মলা সীতারমনকে হাউসে আসতে হবে। আর আমরা বলতে গেলেই মাইক বন্ধ করে দিচ্ছে। দুবার হল এরকম। তবে আমরা ওয়েলে নেমে এসেছি। আমাদের স্পষ্ট দাবি, জীবন বিমার প্রিমিয়াম ও ওষুধের মূল্যের উপর জিএসটি প্রত্যাহার করার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। এই সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব।”

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...