Thursday, June 4, 2026

দক্ষিণে অতি ভারী বর্ষণের সতর্কতা! কতদিন চলবে দূর্যোগ? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

শুরুতে দেখা না দিলেও সময় যত গড়িয়েছে ততই ঘাটতি কমেছে বৃষ্টির (Rain)। বিগত কয়েকদিন ভারী বৃষ্টির জেরে রীতিমতো জলমগ্ন কলকাতা (Kolkata)-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে শুক্রবারও স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আলিপুর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরের উপরে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সেকারণেই আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দফায় দফায় সেই ছবি উঠে এসেছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে‌।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলার সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরেও। তবে শনিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। রবিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার এবং সোমবারও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে লাগাতার বৃষ্টির কারণে একদিকে যেমন ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ঠিক তেমনই তিস্তার জলস্তর বেড়ে ইতিমধ্যে প্লাবিত বহু এলাকা।


Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...