Friday, May 15, 2026

পাঁচ বছরে দেশে সার আমদানির তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল

Date:

Share post:

লোকসভার চলতি বাজেট অধিবেশনে (Loksabha Session)বিরোধীদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এনডিএ সরকারের মন্ত্রীদের। রাজ্যসভাতেও সেই একই ছবি। এবারের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং বঞ্চনার বাজেটের বিরুদ্ধে সরব হয়েছেন। পাশাপাশি গত ৫ বছরে সরকারের কাজকর্মের খতিয়ান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের একের পর এক প্রশ্ন করে চলেছেন। এবার রাসায়নিক ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর কাছে অভিষেক জানতে চান, দেশে যে হারে সার উৎপন্ন হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কি আমদানি হচ্ছে? গত পাঁচ বছরে ভারতে কত টাকার সার আমদানি হয়েছে? লিখিত জবাবে পরিসংখ্যান জানালেন মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল (Anupriya Patel)।

লোকসভায় কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশে সার উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমদানি বাড়ছে।গত পাঁচ বছরে দেশে প্রায় ১লক্ষ ৫৯ হাজার কোটি টাকার সার আমদানি করা হয়েছে বলে দাবি তাঁর। ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া জানান, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, এবং ২০২৩-২৪ আর্থিক বছরে যথাক্রমে, ১৪ হাজার ৪৯ কোটি ,২৫,০৪৯.৬২ কোটি, ৫০,২৫০.৪০ কোটি , ৪১,৩৬৫.৬ কোটি এবং ২৮,১৯৩.৯৪ কোটি টাকা মূল্যের ইউরিয়া আমদানি করা হয়েছে। অবশ্য রাষ্ট্রমন্ত্রী দেশে সার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পদক্ষেপের তালিকা দিয়ে জানিয়েছেন যে সার আমদানি কমছে। তিনি জানিয়েছেন, ২০১৪-১৫ আর্থিক বছরে ইউরিয়া উৎপাদন বার্ষিক ২২৫ লক্ষ মেট্রিক টন থেকে ২০২৩-২৪ আর্থিক বছরে ৩১৪.০৯ লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। রেকর্ড ইউরিয়া উৎপাদন বৃদ্ধির ফলে ২০২৩-২৪ আর্থিক বছরে ইউরিয়ার আমদানি হ্রাস পেয়েছে।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...