Friday, May 15, 2026

জয়া অমিতাভ বচ্চন: নাম নিয়ে অবস্থান বদল! জয়ার কীর্তিতে হেসে গড়ালেন ধনকড়

Date:

Share post:

“আমাকে শুধু জয়া বচ্চন (Jaya Bachchan) বললেই যথেষ্ট”- ২৯ জুলাইয়ের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নিজের রাজ্যসভায় নাম বললেন, জয়া অমিতাভ বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদের কীর্তিতে হেসে গড়িয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কারণ কয়েকদিন আগেই নাম নিয়ে বেজায় চলেছিলেন ‘ধন্যি মেয়ে‘ জয়া।বিয়ের আগে ছিলেন জয়া ভাদুড়ি। তখন থেকে তিনি জনপ্রিয় অভিনেত্রী। এরপর বিয়ে করেন অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan)। পদবি পরিবর্তন করে হন জয়া বচ্চন। কিন্তু নিজের নামের সঙ্গে কখনই স্বামীর নাম জুড়তে দেখা যায়নি জয়াকে। দীর্ঘদিনের সাংসদ। সেখানেও তিনি জয়া বচ্চন বলেই পরিচিত। কিন্তু গোল বাধল ২৯ জুলাই। সেদিন রাজ্যসভায় (Rajya Sabha) অধিবেশন চলাকালীন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “শ্রীমতী জয়া অমিতাভ বচ্চনজি, আপনি এবার বলুন”। শুনেই মেজাজ হারান বলিউডের ‘রাগি আন্টি’। সাফ জানান, “আমাকে শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট।” কিন্তু ডেপুটি চেয়ারম্যান নথি দেখিয়ে বলেন “আপনার পুরো নাম এটাই লেখা আছে। সেজন্যই আমি এই নাম বলেছি।” কিন্তু তাতেও শান্ত হননি সমাজবাদী পার্টির সাংসদ। বলেন, ”এই যে নতুন সব ঢং হয়েছে যে মহিলারা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওঁদের নিজেদের কোনও অস্তিত্ব নেই। ওঁর কোনও নিজের উপলব্ধি নেই।” তবে, পরে সামলে নিয়ে সেদিন নিজের ভাষণ দেন জয়া (Jaya Bachchan)।

চিত্রটা পুরো উল্টে গেল ২ অগাস্ট। সেদিন রাজ্যসভায় বলতে উঠে”জয়া অমিতাভ বচ্চন” বলে নিজের পরিচয় দেন সমাজবাদী পার্টির সাংসদ। বলেন, ”স্যার, আমি জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি।” এটা বলা মাত্র হাসতে শুরু করেন ধনকড়। শুধু তিনি নন, হাসিতে ভরে ওঠে পুরো অধিবেশন কক্ষ। হেসে ফেলেন জয়া নিজেও। এরপরেই ধনকড়ের অকপট স্বীকারোক্তি, ”এই প্রথমবার আপনাকে বলতে চাই, আমি আপনার ও অমিতাভজি দুজনেরই ফ্যান।”

সব মিলিয়ে হাস্যরসেই নাম বিতর্কে ইতি পড়ল বলে মনে করছেন সাংসদরা।






Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...