Wednesday, May 13, 2026

বিপাকে আনোয়ার , পাঁচদিন সময় ইস্টবেঙ্গল , দিল্লি এফসিকে

Date:

Share post:

বিপাকে আনোয়ার আলি। আর আনোয়ার আলি ইস্যুতে সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল এফসিও । মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে আনোয়ার আলির চুক্তি বৈধ। তবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসার যে প্রক্রিয়া তা বৈধ নয়। এমনটাই রায় দিয়েছে এআইএফএফ-এর প্লেয়ার স্টেটাস কমিটি । শুক্রবার শুনানির পর শনিবার এই মামলার রায়ের কপি দেওয়া হয়। সেখানেই একথা উল্ল্যেখ করা হয়েছে। তবে ইস্টবেঙ্গল শুধু নয়, সমস্যায় পড়তে পারেন আনোয়ারও। সঙ্গে দিল্লি এফসি ট্রান্সফার ব্যানের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল যেভাবে আনোয়ারকে সই করাতে চেয়েছিল তা অবৈধ। তবে এক্ষেত্রে লাল-হলুদ ক্লাব আত্মপক্ষ সমর্থনের জন্য কিছুটা সময় পাবে। সময় পাবেন আনোয়ার আর দিল্লি এফসিও। রায়ের কপিতে বলা হয়েছে, ‘আনোয়ারের টার্মিনেশন বৈধ নয়।’ পাশাপাশি এ ব্যাপারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র বক্তব্যও জানতে চেয়েছে প্লেয়ার স্টেটাস কমিটি। পাঁচ দিনের মধ্যে সে বক্তব্য জমা দিতে হবে। যদি এমনটা দেখা যায়, অবৈধভাবে আনোয়ারের সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ ক্লাব তবে বড় শাস্তি হতে পারে ইস্টবেঙ্গলের। শাস্তি পেতে পারেন আনোয়ার ও দিল্লি এফসি। দুই ক্লাবের ট্রান্সফার ব্যান হতে পারে। আবার মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে।

সেক্ষত্রে, আনোয়ারকেও সাসপেন্ড করতে পারে ফেডারেশন। তবে এখনই কী ব্যবস্থা নেওয়া হবে তা বলা যাচ্ছে না। আত্মপক্ষ সমর্থন করতে না পারলে আনোয়ারকে সই করানোর বিপাকে পড়তে পারে লাল-হলুদ। যদিও তাদের সামনে আদালতের দরজা খোলা থাকবে। সূত্রের খবর, হনবাগান সুপার জায়েন্টের দাবি মোটা অঙ্কের টাকা দিলে আনোয়ারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- অলিম্পিক্সে বিয়ের প্রস্তাব সোনার জয়ী চিনের শাটলারকে, মন কেড়েছে নেটিজেনদের


Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...