Friday, May 15, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নয়নের বার্তা নিয়ে সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

শাহজাহানকাণ্ডের পর আজ, শনিবার সন্দেশখালিতে (Sandeshkhali) হল প্রথম প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। উত্তর ২৪ পরগণার ন্যাজাটে হল প্রশাসনিক বৈঠকটি। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে মূলত সন্দেশখালির উন্নয়ন, নদী বাঁধ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

এদিনের বৈঠকে মন্ত্রী সুজিত বসু ছাড়াও উপস্থিত ছিলেন সন্দেশখালি (Sandeshkhali) ১ এবং ২ ব্লকের বিডিও, বসিরহাটের পুলিশ সুপার, পঞ্চায়েত প্রধান এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।

নবান্ন সূত্রে খবর, সন্দেশখালির উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সেখানকার প্রশাসনিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেন মন্ত্রী সুজিতকে। বৈঠকে থাকতে বলা হয় বিধায়ক সুকুমারকেও। বৈঠকের পর সুজিত বলেন, “সন্দেশখালিতে লোকসভা ভোটের আগে একটা ইস্যু তৈরি করে জাতীয়স্তরে প্রচার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা মানুষ ভাল ভাবে নেয়নি। আপনারা দেখেছেন, ৩ লক্ষ ৩৩ হাজার ভোটে আমাদের তৃণমূলের প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতেছেন।” তিনি আরও বলেন, “সন্দেশখালির মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। সন্দেশখালি মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে, আর সেই কারণেই এই প্রশাসনিক বৈঠক। যত দ্রুত সম্ভব, আমাদের উন্নয়নের কাজগুলি শেষ করতে হবে।”

আরও পড়ুন: পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে ফের দিলীপকেই চাইছে আরএসএস!

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...