Saturday, March 14, 2026

প্র.য়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প

Date:

Share post:

প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর প্রয়াণের খবর জানান হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। নিজের সময়কার অন্যতম সেরা ব্যাটার হিসাবেই ক্রিকেটবিশ্বের কাছে পরিচিত ছিলেন থর্প। ইংল্যান্ডের হয়ে দীর্ঘ ১২ বছর ক্রিকেট খেলেছেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটে থর্পের অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে ‘মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দেওয়া হয়।

থর্পের মৃত্যুর খবর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই। এই ক্ষতি প্রকাশ করার ভাষা নেই। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হওয়ার পাশাপাশি সমর্থকদের নয়নের মণি ছিলেন থর্প। ১২ বছর ধরে ইংল্যান্ড ক্রিকেটের হয়ে নিজের সব কিছু দিয়েছেন উনি। শুধুমাত্র ক্রিকেটার নন, পরে কোচ হিসাবেও নিজের জাত চিনিয়েছেন থর্প। এই খারাপ সময়ে ওঁর পরিবারের পাশে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। থর্প সকলের স্মৃতিতে থেকে যাবেন।” তবে কী কারণে থর্পের মৃত্যু হয়েছে তা অবশ্য জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

১৯৯৩ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক থর্পের। ২০০২ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৫ সালে টেস্ট থেকে অবসর নেন থর্প। ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন থর্প। করেছেন ৬৭৪৪ রান। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২০০ রানে অপরাজিত । একদিনের ক্রিকেটে ৮২টি ম্যাচ খেলে ২৩৮০ রান করেছেন থর্প। কেরিয়ারে ৩৪১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন থর্প।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...