Friday, April 17, 2026

হল না নজির গড়া, ব্রোঞ্জ পদক হাতছাড়া ভারতীয় শাটলার লক্ষ্য সেনের

Date:

Share post:

হল না নজির গড়া। হল না ব্রোঞ্জ পদক জয়। এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হার লক্ষ্য সেনে। মালয়েশিয়ার জি জিয়া লির কাছে এগিয়ে থেকেও হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২১-১৩,১৬-২১,১১-২১। অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় শাটলার।

ম্যাচে এদিন শুরু ভালই করেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। প্রথম সেটে জয় পান লক্ষ্য । ২১-১৩ জয় পান তিনি। দ্বিতীয় সেটেও দুরন্ত শুরু করেন । তবে এরপরই ম্যাচে ফেরেন জি জিয়া লির। তিনি ৩-৮ পয়েন্টে পিছিয়ে ছিলেন। সেখান থেকে ১১-৮ পয়েন্টে এদিয়ে যান মালয়েশিয়ার শাটলারের। যদিও এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেন লক্ষ্য। আট থেকে নয় পয়েন্টে পৌঁছান লক্ষ্য। ১২-১২ করে ফেলেন দ্বিতীয় গেমে। যদিও শেষ রক্ষ্যা হয়নি । শেষমেষ ১৬-২১ এ দ্বিতীয় সেট হারেন লক্ষ্য। তৃতীয় গেমেও প্রবল চাপে পড়ে যান ভারতীয় শাটলার। সহজ সুযোগ পেয়েও মিস করেন। যার ফলে ১১-২১-এ ম্যাচ হারেন লক্ষ্য।

আরও পড়ুন- অলিম্পিক্সে ১০০ মিটার ফাইনালে দুজনেরই সময় এক, সেকেন্ডের ব্যবধানে জয়ী আমেরিকার নোয়া


Related articles

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...

কেরালমের ভোট পরিসংখ্যান কোথায়: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে তৃণমূল

নির্বাচন হয়ে গিয়েছে ৯ এপ্রিল। অথচ বিরোধী রাজ্য কেরালমের ভোট পরিসংখ্যান এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। চলতি বিধানসভা...