Tuesday, June 23, 2026

প্রাণহানি, সম্পত্তি রক্ষায় সেনাকে কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ বাংলাদেশ রাষ্ট্রপতির

Date:

Share post:

দেশের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে হিংসার পথ থেকে সরে আসার নির্দেশ দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন চুপ্পুর। সেই সঙ্গে প্রাণহানি ও সম্পত্তি রক্ষায় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিলেন তিনি।

সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই শান্তি প্রতিষ্ঠায় বার্তা দিয়েছিলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। প্রায় একই বার্তার প্রতিফলন রাষ্ট্রপতির ভাষণে। তিনি শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সকলকে এগিয়ে আসার বার্তা দেন। সেই সঙ্গে যে কোনও রকম হিংসা দমন করতে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপেরও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

ছাত্র সংগঠন ও শিক্ষক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে দেশের অর্থনীতি সচল রাখার সব পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন।

সেনা প্রধান যেভাবে দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেভাবেই বার্তা দেন রাষ্ট্রপতি। তিনি জানান, হিংসা ও প্রাণহানির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার মাধ্যমে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...