Friday, May 15, 2026

জ্বলছে বাংলাদেশ: গান বাঁধলেন সুমন, ‘বিপ্লবকে কলঙ্কিত’ না করার আহ্বান বাঁধনের, আর্জি শাকিবেরও

Date:

Share post:

বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে। এদিকে বাংলাদেশ নিয়ে গানই বেঁধে ফেললেন কবীর সুমন। ফেসবুক লাইভে এসে গেয়েও শোনালেন অনুরাগীদের। কবীর সুমন জানিয়েছেন, তিনি এই গানটি বেঁধেছেন বাংলাদেশের স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের জন্য।

ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন আজমেরী হক বাঁধন। কিন্তু এবার তিনিই ‘বিপ্লবকে কলঙ্কিত’ না করার অনুরোধ জানিয়েছেন। ওদিকে বাংলাদেশের ‘তুফান’ শাকিব খানও অবিলম্বে এই হিংসা ও অগ্নিসংযোগ বন্ধ করার ডাক দিয়েছেন। সবাইকে শান্ত থাকার আর্জি জানিয়ে অভিনেত্রী বলেছেন, সাম্প্রদায়িক হিংসার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়। বাঁধন আরও জানান, তিনি স্বৈরাচারিতার বিপক্ষে। আর সেই কারণেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বর্তমানে যে হিংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে তার তীব্র বিরোধী তিনি। অভিনেত্রী বলেছেন, এই বিপ্লব অযৌক্তিক আক্রমণের কারণে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন নায়িকা।

অভিনেতা শাকিব খান লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ভুলিয়ে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে – সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে – আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...