Wednesday, May 6, 2026

পরিচয়পত্রে ইতি, ট্রেনে উঠলে টিকিট কাটতেই হবে RPF-GRP কর্মীদেরও

Date:

Share post:

ট্রেনে (Train) পা দিলেই টিকিট মাস্ট। রেল কর্মী বলে পরিচয়পত্র হাতে নিয়ে ট্রেনে ওঠার দিন শেষ। রেলওয়ে ট্রাইব্যুনালের (Rail তরফে সাফ জানানো হয়েছে, আর পাঁচজন রেলযাত্রীর মতো আরপিএফ (RPF), জিআরপি (GRP) কর্মীদেরও ছাড়া হবে না। ডিউটিতে যাওয়ার সময় ট্রেনের টিকিট কাটতে হবে সবাইকেই। সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই রায় দিয়েছে রেলওয়ে ট্রাইবুন্যালের আহমেদাবাদ বেঞ্চ (Ahmedabad Bench)। কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত?

সূত্রের খবর, সম্প্রতি ডিউটিতে থাকাকালীন ২০১৯ সালের ১৩ নভেম্বর রেল দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক আরপিএফ কর্মী। দুর্ঘটনায় তাঁর বাম পায়ের একাংশ বাদ যায়। ওই ঘটনায় ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন ওই রেলকর্মী। পরে মামলার তদন্তে নেমে রেল পুলিশ জানতে পারে, সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে রেলের বৈধ টিকিট ছিল না। তিনি শুধুমাত্র পরিচয় পত্র সঙ্গে নিয়েই ট্রেনে উঠেছিলেন।

এরপমরই মলাকারীর আর্জি খারিজ করে রেলওয়ে ট্রাইব্যুনাল জানিয়েছে, বৈধ টিকিট না থাকলে কাউকে রেলের বৈধ যাত্রী হিসেবে গণ্য করা যায় না। তাই সংশ্লিষ্ট আরপিএফ কর্মীর আর্জি খারিজ করা হচ্ছে। এরপরই ট্রাইব্যুনাল সাফ জানিয়েছে পরিচয় পত্র দেখিয়ে আর ট্রেনে ওঠা যাবে না। এখন থেকে রেলযাত্রীদের মতো জিআরপি, আরপিএফ কর্মীদেরও টিকিট কাটতে হবে।


Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...