Thursday, May 7, 2026

বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে ইউনুসকে অভিনন্দন মোদির, সংখ্যালঘুদের রক্ষার বার্তা

Date:

Share post:

বৃহস্পতিবারই শপথ নিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর উদ্দেশে বার্তাও দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুভেচ্ছাবার্তায় মোদি জানান, নতুন দায়িত্বে অধ্যাপক মহম্মদ ইউনুসকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা আশা রাখব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত হবে।

সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও তিনি নিশ্চিত করেন। তিনি জানান, ভারত বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যার মাধ্যমে দুই দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রত্যাশা সুনিশ্চিত হবে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...