Tuesday, May 12, 2026

রোদ ঝলমলে কলকাতায় আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণ উত্তরে 

Date:

Share post:

শ্রাবণের শেষ বেলায় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশে রোদ মেঘের লুকোচুরি। যদিও বিকেলের পর আবার পরিবর্তন হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে আজ ও আগামিকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ থেকে আগামী ১৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।  শুক্র ও শনিবার দার্জিলিং (Darjeeling ), জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। উইকেন্ডে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করছি হাওয়া অফিস।


Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...