Saturday, March 14, 2026

আরজি কর কাণ্ডের জের, সাগর দত্ত ও ন্যাশনাল মেডিক্যাল কলেজেও কর্মবিরতির ডাক!

Date:

Share post:

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে(RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুনীর মৃত্যুর ঘটনায় শনিবার সকাল থেকেও কর্মবিরতিতে পিজিটি পড়ুয়াদের একাংশ। জুনিয়র ডাক্তারদের দাবি অবিলম্বে তাঁদের সহপাঠীর খুনের যথাযথ কিনারা করতে হবে। রাতে মোমবাতি মিছিলের পর সকাল থেকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যার ফলে ব্যাহত হাসপাতালের পরিষেবা। আউটডোর বিভাগে জুনিয়র ডাক্তার না আসায় সমস্যায় পড়েছেন রোগী এবং তাঁদের পরিবারের আত্মীয়রা। এই ঘটনার জেরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ (College of Medicine &Sagar Dutta Hospital) এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজেও (Calcutta National Medical College and Hospital) জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিরোধী ঘোষণা করেছেন বলে সূত্রের খবর। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের মেডিক্যাল কলেজগুলিতেও চলছে বিক্ষোভ, কর্মবিরতি।

দূরদূরান্ত থেকে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। কাকভোর থেকে অপেক্ষা করার পর ডাক্তার দেখাতে না পারায় রোগীদের বিক্ষোভ আরজি কর হাসপাতালের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই হাসপাতাল চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা। সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজেও সকাল থেকে পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর। আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এদিন সকালে মিছিল করেন। মেডিক্যাল কলেজে ‘হোক প্রতিবাদ’ স্লোগান।

আরজি করের ট্রেনি ডাক্তার খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃত যুবক হাসপাতালের কর্তব্যরত হোমগার্ড বলে জানা যাচ্ছে। ঘটনার রাতে সঞ্জয়ের সঙ্গে আর কেউ সেমিনার হলে ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...