Sunday, May 31, 2026

উদয়পুরে শিক্ষককে পিটিয়ে খুন, প্রকৃত কারণ জানতে চায় পরিবার

Date:

Share post:

এবার শিক্ষককে পিটিয়ে খুন। ঘটনাস্থল ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর। রীতিমতো বেধড়ক পিটিয়ে খুন করা হলো এক শিক্ষককে। অভিজিৎ দে নামে ওই শিক্ষককে দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে। তিনি তৈবান্দাল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ছিলেন।

জানা গিয়েছে, পোলট্রি রোড এলাকার বাসিন্দা পঙ্কজ কর্মকার এবং তার দলবল ৮ তারিখ রাতে তাকে তুলে নিয়ে যায়। ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয়। কি কারণে তাকে এত মারা হচ্ছে তার কোনও প্রশ্নের উত্তর তারা দিতে চায়নি। যদিও পুলিশ অভিজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরের দিন তাকে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি রক্ত বমি করা শুরু করলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গোমতি জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি। এর পরেই ওই শিক্ষক মারা যান ।
পরিবারের লোকজন ময়না তদন্তের দাবি জানালে, সেই ময়নাতদন্ত না করেই পুলিশ দেহ পরিবারের হাতে দিয়ে দেয়। কিন্তু কি কারণে তাকে এভাবে পিটিয়ে মারা হল, সেই তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।

আরও পড়ুন- ‘সেদিন বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে আমি দাঁড়াইনি…হারব জানতাম’: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণে মাধবী

 

Related articles

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...