Saturday, June 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নিজের রাজ্যে ফিরে এলেন ঋদ্ধিমান সাহা। বলা ভাল বাংলায় ফিরলেন বাংলার পাপালি। সিএবি-র এক কর্তার সঙ্গে ঝামেলার জেরে দু’বছর আগে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন ঋদ্ধিমান। চল্লিশের দরজায় দাঁড়িয়ে বঙ্গ-এ ফের প্রত্যাবর্তন। ঋদ্ধিমান সাহা বললেন, যতক্ষণ খিদে আছে ততক্ষণ খেলব। একশোভাগের বেশি দেব। আগে কী হয়েছে, পরে কী হবে আমি ভাবি না।

 

২) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেও ব্যর্থ হন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। লক্ষ্যের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। ভারতের ব্যাডমিন্টন প্রতিযোগীদের বলেছিলেন ‘দায়িত্বহীন’। এবার সেই সুরে সুর মিলিয়ে লক্ষ্যকে নিশানা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

৩) প্যারিস অলিম্পিক্সে ৭১ নম্বরে শেষ করেছে টিম ইন্ডিয়া। টোকিওতে ভারত সাতটি পদক পেয়েছিল। ছিল নীরজ চোপড়ার সোনাও। তবে এবার পদকের সংখ্যা কমার পাশাপাশি নেই একটিও সোনার পদক। কোথায় ব্যর্থ ভারত? মুখ খুললেন ভারতের প্রাক্তন অলিম্পিক্সে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা ।

৪) কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। এদিন ভবানীপুরকে হারালো ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোল জেসিন টিকের। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে চলে বিনু জর্জের দল। ৮ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ম্যাচের ৬ মিনিটে জেসিন টিকের পেনাল্টিতে করে গোলে এগিয়ে যায় লাল-হলুদ।

৫) ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে থাকলেও, বিনেশের ওজন না কমার দায় নিচ্ছে না ভারতীয় অলিম্পিক্স সংস্থা। বিনেশের ওজন ১০০ গ্রাম কেন বেশি , সেই দায় ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরেই চাপালেন অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা। এই নিয়ে দিয়েছেন এক বিবৃতিও।

আরও পড়ুন- দু’বছর পর বঙ্গে প্রত্যাবর্তন ঋদ্ধির, কী বললেন তিনি?

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...