Thursday, May 14, 2026

R G Kar: প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে আজই তলব CBI-এর

Date:

Share post:

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) তলব করল CBI। আজই সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার এর ঘটনায় তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে মঙ্গলবার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ইতিমধ্যেই কলকাতায় এসেছেন CBI-এর আধিকারিকরা। আর জি করেও গিয়েছেন তাঁরা। গিয়েছেন সোদপুরে মৃতা তরুণীর বাড়িতেও।

আরজিকরের ঘটনার পরেই পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। এরপর তাঁকে অন্য হাসপাতালে বদলি করা হয়। যদিও আদালতের নির্দেশ আপাতত ছুটিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাকে হাজিরার নির্দেশ দিয়েছে CBI।


Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...