Saturday, March 14, 2026

ছত্তিশগঢ়ে ছাত্রীকে তাড়া করে পিটিয়ে মারল যুবক

Date:

Share post:

মেয়েদের স্কুল ছুটি হতেই এক ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করে বেশ কয়েকজন যুবক। তাকে কটূক্তিও করা হয়। প্রতিবাদ করায় ওই যুবকদের মধ্যে ভিকি নামে এক জন ছাত্রীর উপর হামলা চালায় বলে অভাযোগ।‌ ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কবীরধাম জেলার বাহমনি গ্রামে।

হাতে লাঠি নিয়ে তাকে তাড়া করেন। যুবকের হাত থেকে বাঁচতে ছাত্রীটি রাস্তা দিয়ে ঊর্ধবশ্বাসে দৌড়তে শুরু করেন। তার পিছু পিছু ধাওয়া করে ওই ছাত্র।

পথচারীদের কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। প্রায় এক কিলোমিটার রাস্তা ছাত্রীটিকে তাড়া করার পর তাকে ধরে ফেলেন ভিকি। অভিযোগ, তার পর ছাত্রীটিকে মাটিতে ফেলে লাঠি দিয়ে মাথায় মারা হয়। এর পর ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...