Tuesday, April 21, 2026

আর জি কর কাণ্ডে সিবিআই তলবের মুখে ৪ পিজিটি, প্রাক্তন সুপার, নার্সিং ইনচার্জ!

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নেমে এবার চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নিতে তদের তলব করেছে সিবিআই। আজ, শুক্রবারই তাঁদের ডাকা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ওই চারজনের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। এদিকে, প্রাক্তন সুপার, বর্তমান প্রিন্সিপাল-সহ নার্সিং ইনচার্জ ও বিভিন্ন বিভাগের প্রধানদের শুক্রবারও তলব করল সিবিআই।

রাতের দখলের দিন আর জি করে (RG Kar Hospital) তাণ্ডবের পর সিবিআই টিম ইতিমধেই হাসপাতালে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেছে। হামলার সঙ্গে চিকিৎসক ধর্ষণ-খুনের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এছাড়াও যেখানে ডাক্তারি ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার রুমের কোনও ক্ষতি করা হয়েছে কিনা বা সেরকমই কিছু উদ্দেশ্য ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সঙ্গে CBI আরও জানতে চাইছে, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানেই কি তাঁকে খুন ও ধর্ষণ করা হয়েছিল? নাকি অন্যত্র খুন করে, সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছিল?

সুপারিনটেন্ডেন্ট চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং আরও একজন চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পর থেকে কোন পথে এগিয়েছিল তদন্ত, সে বিষয়ে জানাতে টালা থানার ওসি এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ৩ অফিসারও সিজিও কমপ্লেক্সে যান। পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের ৮ জন পড়ুয়া-চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ৮ জনের মধ্যে সেই চারজনও ছিলেন, মৃত্যুর আগে যাঁদের সঙ্গে রাতে খাবার খেয়েছিলেন নিহত চিকিৎসক।

অন্যদিকে অপসারিত MSVP থেকে ৮ জন ডাক্তারি পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। নিহতের বাড়িতেও যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিহতের বাবা জানিয়েছেন, সিবিআই তাঁদের বলেছে, এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে, তাতে দোষীর শাস্তি হবেই।

আরও পড়ুন:আর জি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

 

Related articles

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক...

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...

IPL: বড় ধাক্কা সিএসকের, ধোনিকে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন তারকা ব্যাটার

আইপিএলের মাঝেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের(CSK)। এই মরশুমের আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush...