Saturday, March 14, 2026

আর জি কর থেকে উত্তরবঙ্গে পাঠানো হল সন্দীপের স্ত্রীকে, রুটিন বদলি দাবি স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বদলি করে উত্তরবঙ্গে (North Bengal) পাঠিয়ে দেওয়া হল মাইক্রোবায়োলজি (Microbiology ) বিভাগের অ্যাসিট্যান্ট প্রফেসর সঙ্গীতা পালকে (Sangeeta Paul)। শুক্রবার স্বাস্থ্য ভবনের (Health Department) তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটা রুটিন বদলি ছাড়া কিছুই নয় বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এদিন এদিন শুধু সন্দীপ ঘোষের স্ত্রীই নন, আরও অনেক শিক্ষক চিকিৎসককেই বদলি করা হয়েছে বলে খবর।

কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবারই প্রাক্তন অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন। এরপর শুক্রবার বিকেলেই আর জি কর থেকে বদলির অর্ডার আসে তাঁর স্ত্রী সঙ্গীতা পালের।


spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...