Thursday, May 14, 2026

‘স্থিতিশীল’ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তবে আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

Date:

Share post:

বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দেরাদুনের এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন আপাতত স্থিতিশীল রয়েছেন ‘রক্তবীজ’ অভিনেতা। প্রাথমিকভাবে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হলেও এখন জেনারেল বেডেই রয়েছেন।

৭৭ বছরের অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায় তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। যদিও সেটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন ডাক্তাররা। ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ধরা পড়েছিল ডেঙ্গিও। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র জগতে আলোড়ন তৈরি করা প্রবীণ অভিনেতাকে শেষ দেখা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতারায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...