Friday, May 15, 2026

মেলেনি ‘সুরক্ষা’! দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের সামনেই রোগী দেখার সিদ্ধান্ত AIIMS চিকিৎসকদের 

Date:

Share post:

আর জি কর (R G Kar)-কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। এবার অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত দিল্লি এইমসের (AIIMS) চিকিৎসকদের। দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Department) অর্থাৎ জে পি নাড্ডার (J P Nadda) দফতরের সামনে রাস্তায় দাঁড়িয়ে রোগী দেখবেন বলে সাফ জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার থেকেই সেই কর্মসূচি শুরু হবে বলে খবর। ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়েছেন দিল্লি এইমসের চিকিৎসকরা।

আর জি কর কাণ্ডের আঁচ কলকাতার পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে। পথে নেমে সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভের ঝাঁঝ বাড়িয়েছেন চিকিৎসকরা। তার জেরে বহু সরকারি হাসপাতালে বহির্বিভাগের পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর। সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এই পরিস্থিতিতে প্রতিবাদকে আলাদা মাত্রায় নিয়ে যেতে উদ্যোগী দিল্লি এইমস। এবার কর্মবিরতির পথে না হেঁটে সেখানকার চিকিৎসকেরা স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনেই সোমবার থেকে বহির্বিভাগের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিলেন।

চিকিৎসকদের অভিযোগ তাঁদের কোনও দাবি পূরণ করা হয়নি। আর জি করের ঘটনার পর হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। যতদিন না এর ব্যবস্থা করা হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তবে জে পি নাড্ডার দফতরের সামনে রাস্তায় বহির্বিভাগের পরিষেবা দেওয়ার জন্য যে যে পরিকাঠামো দরকার, তার বন্দোবস্ত করে দিতে সরকারকে অনুরোধ করেছে দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন আরডিএ।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...