Tuesday, June 2, 2026

গুজব ছড়ানোর অভিযোগে তলব: লালবাজারে কুণাল-সুবর্ণ, সঙ্গে চিকিৎসকদের মিছিল, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে (LalBazar) তলব পেয়ে হাজিরা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) ও সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। তাঁদের সঙ্গে নিয়েই সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকরা মিছিল লালবাজারের কাছে পৌঁছন। তবে, সবাইকে ভিতরে ঢুকতে দেওযা হয়নি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তলব পাওয়া দুই চিকিৎসকই শুধু ভিতরে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লালবাজারে ঢুকেছেন কুণাল এবং সুবর্ণ। গুজব ছড়ালে কেন তলব নয়- এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।আর জি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে গর্জে ওঠে চিকিৎসক মহল। এই নিয়ে সোশাল মিডিয়ায় (Social Media) এই দুই চিকিৎসককে তলব করে কলকাতা পুলিশ। এর পরেই অন্য চিকিৎসকেরা মিছিল করে লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো মিছিল শুরু হয়। এদিকে মিছিল আটকাতে লালবাজারে সামনে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে পুলিশ। মিছিলে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আইপি এস রূপেশ কুমার ও ইন্দিরা মুখোপাধ্যায়। জানানো হয়, শুধু তলব পাওয়া দুই চিকিৎসকই লালবাজারে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকেন কুণাল এবং সুবর্ণ।

তলব প্রসঙ্গে সুবর্ণ বলেন, “রবিবার কলকাতা সাইবার পুলিশের তরফে চিঠি পাই। নোটিসে রবিবার ৩টের মধ্যে যেতে বলা হয়েছিল, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি।”

তবে ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?”








Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...