Sunday, March 15, 2026

আর জি করের ঘটনায় প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে ফের নির্যাতিতার বাড়িতে CBI

Date:

Share post:

কতটা ঠিক বলছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বয়ান কী আদৌ সত্যের সঙ্গে মিলছে? প্রশ্ন অনেক উত্তর খুঁজতে আরজি করে মৃতা চিকিৎসকের বাড়িতে ফের সিবিআই আধিকারিকরা। গত বৃহস্পতিবারও সিবিআইয়ের একটি দল তাঁর সোদপুরের বাড়িতে গিয়েছিল। সেই দলে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর। সেদিন গিয়ে চিকিৎসকের খোঁজ খবর নেন আধিকারিকরা। আজও তাঁরা গিয়েছেন।

এক সপ্তাহ ধরে আর জি করের ঘটনায় তদন্ত করছে সিবিআই। তদন্তে অগ্রগতি না দেখে শহরে তথা সর্বত্র বাড়ছে অসন্তোষ। সিবিআই সূত্রে দাবি, টানা কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তিনি যা উত্তর দিয়েছেন তার সঙ্গে প্রাথমিকভাবে নির্যাতিতার বাবা-মায়ের বয়ানের সঙ্গতির ইঙ্গিত রয়েছে। সব তথ্য যাচাই করতে ফের নির্যাতিতার বাড়ি সিবিআই আধিকারিকরা।

এদিন সকালে সিবিআইয়ের বেশ কয়েকটি দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একটি দল নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যায়। অন্য একটি দল আরজি করে গিয়েছে বলে খবর। আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। আরজি কর হাসপাতালে গিয়ে সিবিআইয়ের একটি দল কথা বলছে কর্তৃপক্ষের সঙ্গে। গত ৯ অগাস্ট ভোরে কী ঘটেছিল, তা জানতে বিভিন্ন পদক্ষেপ করেছে সিবিআই। ঘটনাস্থলের ৩ডি লেজার ম্যাপিংও করা হয়।

সিবিআই দফতরে সোমবার সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছেন কর্তারা। এই নিয়ে চার দিন সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। এখন এটাই দেখার যে চিকিৎসক মৃতার খুনে সিবিআই ন্যায়বিচার দিতে পারেন কিনা।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...